ঢাকা | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বাংলা কনভার্টার
walton

ইউসিবিএল ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরিকে গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ এর পক্ষ থেকে শুভেচ্ছা

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সি ই ও আরিফ কাদরী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

৩০শে ডিসেম্বর (সোমবার) ব্যাংকটির প্রধান কার্যালয়ে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষে জনাব আরিফ কাদরী কে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস) মোঃ আল-আমিন ভূঁইয়া।

সাথে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার খায়রুল ফয়সাল ।

এ সময়ে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবিবুর রহমান, এটিএম তাজমিলুর রহমান (ইভিপি কর্পোরেট বিজনেস), মোঃ তোফায়েল হোসেন বিশ্বাস (সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার কর্পোরেট ব্যাংকিং ডিভিশন ও মোঃ ফয়সাল আলম (এবিপি কর্পোরেট ব্যাংকিং ডিভিশন) উপস্থিত ছিলেন।

গত ২০ বছর ধরে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের এ সম্পর্ক আরো সুদৃঢ় ও জোরদার হবে।

ইউসিবিএল,আরিফ কাদরিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়