ঢাকা | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বাংলা কনভার্টার
walton
শিরোনাম :

DAI গ্লোবাল, এলএলসি এবং গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষর

DAI গ্লোবাল, এলএলসি এবং গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষর
DAI গ্লোবাল, এলএলসি এবং গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড সম্প্রতি DAI গ্লোবাল, এলএলসি এর সাথে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে , যার অধীনে DAI গ্লোবাল এর সমস্ত কর্মকর্তা ও কর্মচারী গ্রুপ বীমা সুবিধা উপভোগ করবেন।

শেখ রকিবুল করিম, এফসিএ, ভারপ্রাপ্ত সিইও, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং DAI গ্লোবাল এলএলসি এর কান্ট্রি লিড ফাহিম খান তাদের কম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অফ গ্রুপ ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট; ইফতেখার আহমেদ, হেড অফ গ্রুপ সার্ভিস; মীর্জা রাশেদ নেওয়াজ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার; নিতু বেপারি, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার এবং DAI গ্লোবাল, এলএলসি এর পক্ষ থেকে সাইয়েদা আসমা কাকলি, ফিন্যান্স অ্যান্ড অপারেশন ডিরেক্টর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

DAI গ্লোবাল,গার্ডিয়ান লাইফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়